Darjeeling: দার্জিলিং জেলা হাসপাতালে একটাই এক্স-রে মেশিন ভাগাভাগি করোনা রোগী ও অন্যান্য রোগীদের মধ্যে, আতঙ্ক

দেশের করোনা পরিস্থিতি এখনও উদ্বেগজনক। রোগীর চাপে এখনও হিমশিম অবস্থা হাসপাতালগুলির। এই পরিস্থিতিতে দার্জিলিং জেলা হাসপাতালে তৈরি হয়েছে এক্স-রে মেশিনের সঙ্কট। গোটা হাসপাতালে একটি এক্স-রে মেশিন। আর সেটাই ভাগাভাগি করে ব্যবহার করা হচ্ছে করোনা রোগী ও অন্যান্য রোগীর জন্য। হাসপাতাল সূত্রে খবর, বেলা ১২টা পর্যন্ত সাধারণ রোগীদের এক্স-রে করা হচ্ছে। বেলা ১২টার পর থেকে এক্স-রে মেশিন ব্যবহার করা হচ্ছে করোনা রোগীদের জন্য। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, সংক্রমণ যাতে না ছড়ায় সেজন্য প্রতিবার  এক্স-রে পর করা হচ্ছে স্যানিটাইজেশন।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola