দিল্লি আইআইটির তৈরি টেস্ট কিটে কম খরচে হবে করোনা পরীক্ষা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 25 Apr 2020 12:59 PM (IST)

এবার থেকে করোনা পরীক্ষায় লাগবে আরও কম খরচ। বিশেষ টেস্টিং কিট তৈরি করেছে দিল্লি আইআইটি। দেশে তৈরি প্রথম কিট হিসেবে মিলেছে আইসিএমআরের ছাড়পত্রও। আইসিএমআর সূত্রে খবর, তাদের গবেষণাগারে কিটের কার্যকারিতা ১০০% প্রমাণিত হয়েছে।