Dengue Fever: উত্তর থেকে দক্ষিণ, দুই বঙ্গেই বাড়ছে ডেঙ্গি
ABP Ananda | 30 Jul 2023 07:42 AM (IST)

উত্তর থেকে দক্ষিণ, দুই বঙ্গেই বাড়ছে ডেঙ্গি। সাফাই অভিযানের পাশাপাশি, সচেতনতা প্রচার শুরু করেছে হাওড়া পুরসভা। ফিভার ক্লিনিক খোলার পরিকল্পনাও রয়েছে পুর কর্তৃপক্ষের। বাঁকুড়া পুর-এলাকায় ডেঙ্গি সংক্রমণ নিয়ে আতঙ্কিত বাসিন্দারা। অন্যদিকে, জলপাইগুড়িতে গতবারের তুলনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে বলে দাবি করেছে জেলা স্বাস্থ্য দফতর।