'১৪ দিন পরও কেন থাকতে হবে কোয়ারেন্টিন সেন্টারে?', জেলা জেলায় বিক্ষোভ পরিযায়ী শ্রমিকদের
পশ্চিম বর্ধমান, কোচবিহার, জলপাইগুড়ি-সহ একাধিক জায়গায় কোয়ারেন্টিন সেন্টারে ভিন রাজ্য থেকে আসা শ্রমিকদের বিক্ষোভ। তাঁদের অভিযোগ, মিলছে না খাবার, জল। হচ্ছে না স্বাস্থ্য পরীক্ষাও। ১৪ দিন হয়ে গেলে ছাড়া হচ্ছে না কোয়ারেন্টিন সেন্টার থেকে। শুক্রবার জেলায় জেলায় চলে বিক্ষোভ, অবরোধ।