বিধায়ক দীপালি বিশ্বাসের যোগদানের পরেই মালদায় বিজেপি থেকে তৃণমূলে যোগ প্রায় ২০০ কর্মীর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 23 Dec 2020 12:45 PM (IST)

বিধায়ক দীপালি বিশ্বাসের বিজেপিতে যোগদানের পরেই মালদার গাজল ব্লকে বিজেপির অন্দরে ছড়াল ক্ষোভ। দলত্যাগ করে তৃণমূলে যোগ দিলেন বিক্ষুব্ধ নেত্রী লক্ষ্মী সোরেন সহ প্রায় ২০০ জন কর্মী। গতকাল যুব তৃণমূলের ব্লক সভাপতির সঙ্গে যোগদান কর্মসূচির আয়োজন করা হয়।