‘চ্যালেঞ্জকে জয় করাই মানুষের কাজ’, কাকদ্বীপে বলেন মুখ্যমন্ত্রী, '...অযোগ্য সরকারের দ্বারা সম্ভব নয়', কটাক্ষ রাহুল সিনহার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 24 May 2020 09:33 AM (IST)

শুক্রবার প্রধানমন্ত্রীর সঙ্গে যৌথ পরিদর্শনের পর শনিবার উমপুনে ক্ষতিগ্রস্ত দক্ষিণ ২৪ পরগনার এলাকা পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী। ত্রাণ, পুনর্বাসন ও পুনর্গঠন নিয়ে কাকদ্বীপে জেলা প্রশাসনের সঙ্গে করলেন বৈঠক। দিলেন একাধিক নির্দেশ। যা নিয়েও শুরু হয়েছে রাজনৈতিক তরজা।