১০০ দিনের কাজের বিলে জোর করে সই করানোর চেষ্টা, বিজেপি প্রধানের স্বামীকে মারধর!
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 15 Sep 2020 12:55 PM (IST)

১০০ দিনের কাজের বিলে জোর করে সই করানোর চেষ্টা, রাজি না হওয়ায় বিজেপি প্রধানের স্বামীকে মারধর, খুনের হুমকি দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। মালদার মানিকচকের নাজিরপুর গ্রাম পঞ্চায়েতের ঘটনা। বিজেপি প্রধানের স্বামীর অভিযোগ, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষের স্বামী তথা স্থানীয় তৃণমূল নেতা মাসতিনেক আগে তাঁকে দিয়ে জোর করে ১০০ দিনের কাজের বিলে সই করানোর চেষ্টা করেন। রাজি না হওয়ায়, গতকাল তাঁকে মারধর করেন ওই তৃণমূল নেতা। খুনের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। মানিকচক থানায় অভিযোগ দায়ের হয়েছে। বিজেপির দাবি, তাদের নেতা-কর্মীদের উপর তৃণমূলের হামলার ঘটনা বেড়েই চলেছে। মানিকচকের ঘটনা তার প্রমাণ। মারধরের অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত তৃণমূল নেতা।