পতাকা-ফেস্টুন লাগানোর সময় 'হামলা', নানুরে আক্রান্ত বিজেপি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 22 Nov 2020 04:51 PM (IST)

বীরভূমের নানুরে আক্রান্ত বিজেপি। পতাকা ও ফেস্টুন লাগানোর সময় বোমাবাজি ও গুলি চালিয়ে হামলা করা হয় বলে অভিযোগ। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন শাসক দলের নেতারা। এলাকা থেকে উদ্ধার হয়েছে গুলির খোল।