পাঁশকুড়ার বড়মা মাল্টি স্পেশালিটি হাসপাতালের অবস্থা পরিদর্শনে কেন্দ্রীয় পর্যবেক্ষক দল

কলকাতা, উত্তরবঙ্গের পর সোমবার লকডাউন পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে পুর্ব মেদিনীপুর জেলায় উপস্থিত হয়েছেন কেন্দ্রীয় পর্যবেক্ষক দলের সদস্যরা। ইতিমধ্যেই পাঁশকুড়ার বড়মা মাল্টি স্পেশালিটি হাসপাতালের অবস্থা খতিয়ে দেখতে শুরু করেছেন তাঁরা। আজ পর্যবেক্ষকরা জেলার বিভিন্ন জায়গায় যাবেন বলে সূত্রের খবর। পূর্ব মেদিনীপুরে আসার রাস্তায় তাঁরা বিভিন্ন বাজার পরিদর্শন করেন। সেখানে লকডাউন বিধি ঠিকমতো কার্যকর করা হচ্ছে কিনা, তাও দেখেন তাঁরা। পাশাপাশি রাস্তায় কেমন গাড়ি চলছে সে বিষয়েও তথ্য সংগ্রহ করেন তাঁরা।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola