বিভূতিভূষণের বাড়ি সংস্কার ঘিরেও প্রকাশ্যে তৃণমূলের কোন্দল
ফের ব্যারাকপুরে প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। বিভূতিভূষণের বাড়ি সংস্কারকে কেন্দ্র করে গোষ্ঠীদ্বন্দ্বের সূত্রপাত। ব্যারাকপুর পুরসভার মুখ্য প্রশাসকের বিরুদ্ধে ক্ষোভ তৃণমূলের একাংশের। আলোচনা না করেই সিদ্ধান্ত নিচ্ছেন প্রশাসক, এমনটাই দাবি প্রশাসক কমিটির সদস্য শুভ্রকান্তি বন্দ্যোপাধ্যায়ের। প্রশ্ন করলে বিষয়টি এড়িয়ে যান পুর প্রশাসক।