হাওড়ার একাধিক ওয়ার্ডে কঠোর ভাবে লকডাউন কার্যকর করার জন্য তৎপর পুলিশ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 11 Apr 2020 01:46 PM (IST)

হাওড়া শহরের একাধিক ওয়ার্ডে কঠোরভাবে লকডাউন কার্যকর করার জন্য তত্পর পুলিশ। নিয়ন্ত্রণ করা হয় সাধারণের যাতায়াত। রাস্তায় বসানো হয় গার্ডরেল। বেশ কিছু দোকানপাটও বন্ধ করে দেওয়া হয়। পাশাপাশি মাইকে প্রচার চালায় পুলিশ।