দুর্নীতির প্রতিবাদ করে বেধড়ক মার! মালদায় বিজেপি পরিচালিত পঞ্চায়েত উপ প্রধানের বিরুদ্ধে মারধরের অভিযোগ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 29 Jan 2020 09:30 PM (IST)

প্রকল্প এলাকায় না পাঠিয়েই কাগজে সই করতে বলেছিলেন। তাতে রাজি না হওয়ায় পঞ্চায়েতের সরকারি কর্মীকে মারধররের অভিযোগ বিজেপি পরিচালিত পঞ্চায়েতের উপ প্রধানের বিরুদ্ধে। পুলিশি ব্যবস্থা নেওয়া হবে, জানালেন বিডিও। পাল্টা আহত কর্মীর বিরুদ্ধে তথ্য লোপাটের চেষ্টার অভিযোগ উপ প্রধানের।