জমিতে পাঁচিল দেওয়া নিয়ে বিবাদ, ভাঙড়ে প্রকাশ্যে তৃণমূলের 'গোষ্ঠীসংঘর্ষ'

বছর ঘুরলেই বিধানসভা ভোট। রাজ্য জুড়ে চড়ছে রাজনৈতিক পারদ। এরই মধ্যে ফের উত্তপ্ত দক্ষিণ চব্বিশ পরগণার ভাঙড়। সাত সকালে প্রকাশ্যে শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্ব। সম্প্রতি ভাঙড়ের কুলবেড়িয়া এলাকায় কয়েকশো বিঘা জলাজমি দখল করে বেআইনি ভাবে পাঁচিল দেওয়ার অভিযোগ ওঠে। বুধবার কয়েকজন অনুগামীর সঙ্গে ঘটনাস্থলে যান জেলা পরিষদের সদস্য নান্নু হোসেন। তার অভিযোগ পাঁচিল তোলায় বাধা দেওয়ায় তৃণমূলের শ্রমিক সংগঠনের নেতা জুলফিকার আলি মোল্লার অনুগামীরা তাদের উপর চড়াও হয়। দুপক্ষের মধ্যে হাতাহাতি বেঁধে যায়। ঘটনায় ভাঙড়ের দাপটে তৃণমূল নেতা আরাবুল ইসলামের নামও জড়িয়েছে।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola