এক ঝলকে: ঠাকুরনগরে রেললাইনের ওপর বসে মোবাইল ফোনে খেলতে খেলতে অমনোযোগ, ট্রেনের ধাক্কায় মৃত ২, দেখুন আরও খবর
রামপুরহাটে তৃণমূল কর্মীকে গুলি করে খুন। নিহত যুবক গ্রাম পঞ্চায়েতের তৃণমূল উপ প্রধানের ভাই। তৃণমূলের অভিযোগ, হামলার নেপথ্যে রয়েছে বিজেপি। অভিযোগ অস্বীকার করে পাল্টা বিজেপির দাবি, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই খুন। ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ।
ফের অসতর্কতার মাসুল। রেললাইনের ওপর বসে মোবাইল ফোনে খেলতে খেলতে অমনোযোগ। ট্রেনের ধাক্কায় মৃত্যু দুই যুবকের। গুরুতর আহত এক। উত্তর ২৪ পরগনার ঠাকুরনগরের ঘটনা।
এসপ্তাহেই রাজ্য সফরে আসছেন জেপি নাড্ডা। শনিবার পূর্ব বর্ধমানের কাটোয়ায় ‘কৃষক সুরক্ষা অভিযান’ কর্মসূচির সূচনা করবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। এক মুঠো করে শস্য সংগ্রহ করবেন কৃষক পরিবার থেকে। কৃষকদের সর্বহারা করে দেবে বিজেপি, কটাক্ষ করেছে তৃণমূল।
Tags :
Bengal Election Ek Jhalake ABP Ananda LIVE Abp Ananda West Bengal Elections With ABP Ananda BJP TMC West Bengal Elections 2021