'উত্তরবঙ্গ উন্নয়ন দফতরে ১০০ বার চিঠি দিয়েও রাস্তা সংস্কার হয়নি', এবার 'বিস্ফোরক' পর্যটনমন্ত্রী গৌতম দেব
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 15 Jan 2021 05:00 PM (IST)

এবার বিস্ফোরক পর্যটনমন্ত্রী গৌতম দেব। ডাবগ্রাম-ফুলবাড়ি এলাকায় রাস্তা সারানো নিয়ে ক্ষোভ দেখান তিনি। অভিযোগ, উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের বিরুদ্ধে। বারবার বলা সত্ত্বেও সহযোগিতা মেলেনি, অভিযোগ গৌতম দেবের। মন্তব্যে নারাজ উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ।