খাদ্যভবনে রুমাল নিয়ে ঢুকতে বারণ খাদ্যমন্ত্রীর, কেন!

করোনার সংক্রমণ এড়াতে সতর্কতা জারি হয়েছে খাদ্য ভবনেও। বিষয়টি নিজে তদারকি করছেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তিনি স্যানিটাইজার ব্যবহার করে তারপর ঢুকছেন খাদ্য দফতরে। পুলিশ থেকে সাধারণ মানুষ- হাত পরিষ্কারের পরই ভবনে ঢুকতে দেওয়া হচ্ছে। সর্দি-কাশিতে আক্রান্তদের মাস্ক বাধ্যতামূলক করা হয়েছে। রুমালের পরিবর্তে ব্যবহার করতে বলা হয়েছে ন্যাপকিন। সংক্রমণ এড়াতে মন্ত্রীর কাছে যাঁরা আসছেন, তাঁদেরকে দূরত্ব বজায় রাখতে বলা হচ্ছে।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola