Kharagpur Shootout: খড়গপুরে ফের শ্যুটআউট, যুবকের মৃত্যু, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরাই খুন করেছে অর্জুনকে, দাবি TMC র

খড়গপুরে ফের শ্যুটআউটে যুবকের মৃত্যু। জমি কেনাবেচার ব্যবসায় যুক্ত ছিলেন মৃত অর্জুন সোনকর। নিহত যুবক দলীয় কর্মী বলে দাবি করেছে তৃণমূল (TMC)। দলের জেলা সভাপতি অজিত মাইতির দাবি, "বিজেপি আশ্রিত দুষ্কৃতীরাই খুন করেছে অর্জুনকে। ভোটে হার নিশ্চিত জেনে খুনের রাজনীতি করছে বিজেপি।" উল্টোদিকে অভিযোগ উড়িয়ে বিজেপির বক্তব্য, "তৃণমূলে টাকার ভাগাভাগিতে একজন জমি মাফিয়া খুন হয়েছে। বিজেপি খুনের রাজনীতি করে না।"

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola