লকডাউনে রেশন দোকানে ভিড় সামলাতে নয়া নির্দেশ কলকাতা পুলিশের

রেশন দোকানে ভিড় এড়াতে নতুন নিয়ম জারি করল কলকাতা পুলিশ। লকডাউনের সময় এবার থেকে কুপনের বিনিময়ে জিনিস পাবেন গ্রাহকরা। কারণ সামাজিক বিধি না মেনে রেশনের দোকানে ভিড় জমাচ্ছেন গ্রাহকরা। ফলে বাড়ছে করোনা সংক্রমণের আশঙ্কা । এই পরিস্থিতিতে কুপনের সিরিয়াল নম্বর অনুযায়ী রেশন দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। রেশন ডিলারদের নিয়ে বুধবার বৈঠক করেন খাদ্যমন্ত্রী।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola