হাওড়া : লকডাউনের মধ্যেই কন্টেনমেন্ট এলাকায় পুলিশের উপর চড়াও জনতা! ভাইরাল ভিডিও, শুরু রাজনৈতিক চাপানউতোর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 29 Apr 2020 09:06 AM (IST)

কনটেনমেন্ট এলাকায় আক্রান্ত পুলিশ! পিছু ধাওয়া করে পুলিশকে এলোপাথাড়ি মার, ইট। ২টি গাড়িও ভাঙচুর। টিকিয়াপাড়ায় বেলিলিয়াস রোডে এই ঘটনা ঘটেছে। একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। যার জেরে চাঞ্চল্য ছড়াল গোটা রাজ্যে। যেখানে সেখানে দেখা গিয়েছে, পুলিশের উপর চড়াও হয়েছে শয়ে শয়ে উন্মত্ত জনতা। যদিও ভাইরাল হওয়া এই ভিডিওর সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ। ঘটনার তীব্র নিন্দা তৃণমূলের পাল্টা রাজ্যসরকারকে কটাক্ষ বিজেপির