Jitendra Tiwari: দলে কোণঠাসা, এবার 'কয়লাচোর' পোস্টার! পাণ্ডবেশ্বরে বিধায়কের নামে দুর্নীতি-পোস্টার ঘিরে উত্তেজনা
দলে কোণঠাসা হওয়ার পর, এবার নিজের এলাকায় পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি (Jitendra Tiwari) বিরুদ্ধে নাম না করে দুর্নীতি-পোস্টার। পাণ্ডবেশ্বর নাগরিক মঞ্চের নামে এই পোস্টারে কয়লা-দুর্নীতির সঙ্গে বিধায়কের নাম জড়িয়ে পোস্টার দেওয়া হয়েছে। 'বিধায়ককে মানছি না, মানব না, আর নয় এই বিধায়ক' লেখা পোস্টারে ছয়লাপ পাণ্ডবেশ্বর বিধানসভা এলাকা। এনিয়ে মন্তব্য করতে চাননি পাণ্ডবেশ্বরের বিধায়ক। বিষয়টিতে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল জেলা নেতৃত্ব। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জের, পোস্টার-কাণ্ডে কটাক্ষ বিজেপির।
Tags :
Bengal Election Jitendra Tiwari ABP Ananda LIVE Abp Ananda West Bengal Elections With ABP Ananda TMC West Bengal Elections 2021