তারাপীঠ থানার ওসি প্রসেনজিত্ দত্ত-কে ক্লোজ, শুরু বিজেপি-তৃণমূল তরজা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 30 Jan 2020 11:30 PM (IST)

বীরভূমের তারাপীঠ থানার অফিসার ইন চার্জ প্রসেনজিত্ দত্ত-কে পুলিশ লাইনে ক্লোজ করা নিয়ে তুঙ্গে রাজনীতি। বিজেপির অভিযোগ, তৃণমূলের কথামতো কাজ করেননি না বলেই ওসি-কে সরানো হয়েছে। অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছে তৃণমূলও।