জলপাইগুড়ি: ময়নাগুড়িতে বাড়ি ফেরার পথে 'খুন' তৃণমূল নেতা, ঘটনায় আটক ৪
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 18 Jan 2021 01:23 PM (IST)

কুপিয়ে খুন করা হল জলপাইগুড়ির ময়নাগুড়ির তৃণমূল নেতা রণজিৎ অধিকারীকে। বাড়ি ফেরার পথে রণজিৎ বাবুকে খুন করা হয়েছে। তিনি স্থানীয় গ্রাম পঞ্চায়েতের জোন সভাপতি পদে ছিলেন। রবিবার রাত দশটা নাগাদ মিটিং শেষে বাড়ি ফেরার পথে বিজেপি দুষ্কৃতীরা তাঁর শরীরের চারটি জায়গায় আঘাত করে বলে অভিযোগ। স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। ইতিমধ্যেই ৪ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।