অশোকনগরে ১ জনের শরীরে সংক্রমণ, বারাসাতে ড্রোন উড়িয়ে নজরদারি, দেখুন 'এক ঝলকে'
উত্তর ২৪ পরগনার অশোকনগরে এক ব্যক্তির শরীরে করোনা সংক্রমণ ধরা পড়লো। তাকে বারাসাতের কোভিড চিকিৎসা কেন্দ্রে ভর্তি করা হয়েছে। লকডাউন ঠিকভাবে মানা হচ্ছে কিনা দেখতে, বারাসাতের টাকি রোড সংলগ্ন এলাকায় ড্রোন উড়িয়ে নজরদারি পুলিশের।