কাঁথিতে তৃণমূলের পদযাত্রা আজ, এরই মাঝে রামনগরে বিজেপির মিছিলে 'হামলা', অভিযোগের তির তৃণমূলের দিকে
কাঁথিতে তৃণমূলের সভার দিনই রামনগরে বিজেপির মিছিলে হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বিজেপির তরফ থেকে জানানো হয়েছে গতকাল বিজেপির তরফ থেকে আর নয় অন্যায় কর্মসূচির ডাক দেওয়া হয়েছিল। কর্মসূচির প্রথম দিনেই তৃণমূল বাধা দিয়েছিল। সেই ঘটনার প্রতিবাদে আজ সকালে রামনগরে মিছিল শুরু করে বিজেপি। সেই মিছিলে আচমকা তৃণমূলের লোকজন হামলা চালায় বলে অভিযোগ। ইট বৃষ্টিতে প্রায় ১০ জন বিজেপি কর্মী আহত হয়েছেন। রামনগর থানা থেকে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। অন্যদিকে তৃণমূলের দাবি কাঁথির সভায় যোগ দেওয়ার জন্য কর্মীরা জমায়েত করলে হামলা চালায় বিজেপি।
Tags :
Ramnagar ABP Ananda LIVE Abp Ananda West Bengal Elections With ABP Ananda TMC BJP West Bengal Elections 2021