West Bengal Election 2021: 'গদ্দার-মিরজাফর' বলে আক্রমণ করে মালদায় শুভেন্দু বিরোধী পোস্টার

মালদায় শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) নামে পোস্টার। পোস্টারে শুভেন্দুকে 'গদ্দার', 'মিরজাফর' বলা হয়েছে। এছাড়াও পোস্টারে শুভেন্দু অধিকারীর ছবিতে কালি লাগিয়েছেন হবিবপুরের যুব তৃণমূলের সভাপতি সৌগত সরকার। পোস্টারের নীচেও তৃণমূলের যুব নেতার নাম দেখা গিয়েছে। শুভেন্দু অধিকারী দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন, তাই এই পোস্টার লাগানো হয়েছে বলে তিনি স্বীকার করেছেন। তৃণমূলের তরফ থেকে জানানো হয়েছে, দলের সঙ্গে এই ঘটনার কোন যোগ নেই। যারা এই কাজ করেছে তাদের সতর্ক করা হবে। বিজেপির দাবি, ভয় পেয়ে এই কাজ করেছে তৃণমূল।
 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola