Donald Trump: এবার বিদেশের মাটিতে ভারত-পাক সংঘর্ষ বিরতি করিয়ে দেওয়ার দাবি করলেন ডোনাল্ড ট্রাম্প

ABP Ananda LIVE: দেশের পর এবার বিদেশের মাটিতে ভারত-পাক সংঘর্ষ বিরতি করিয়ে দেওয়ার দাবি করলেন ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি দুই দেশের নেতাদের এক টেবিলে বসানোর কথাও শোনা গেল আমেরিকার প্রেসিডেন্টের গলায়। যা নিয়ে ইতিমধ্যে সরব হয়েছে ভারতের বিরোধী দলগুলো। প্রেসিডেন্ট ট্রাম্পের দাবি আগেই খারিজ করে দিয়েছে বিদেশমন্ত্রকও  

আরও খবর...

ভারতীয় সেনার কর্নেল সোফিয়া কুরেশিকে নিয়ে, বিজেপি শাসিত মধ্য়প্রদেশের মন্ত্রীর বিতর্কিত মন্তব্য় প্রসঙ্গে, এবার কড়া অবস্থান নিল জব্বলপুর হাইকোর্ট। বুধবার সকালে জব্বলপুর হাইকোর্টের ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয়, চার ঘণ্টার মধ্য়ে যে কোনও মূল্য়ে এই বিজেপি নেতার বিরুদ্ধে FIR করতে হবে। অপারেশন সিঁদুরের পর সারা দেশে যখন সেনার জয়জয়কার, তখন বিজেপি শাসিত মধ্য়প্রদেশের আদিবাসী উন্নয়নমন্ত্রী বিজয় শাহ ভারতীয় সেনার কর্নেল সোফিয়া কুরেশিকে জঙ্গিদের বোন বলে মন্তব্য় করেন। তিনি বলেন--- "যারা আমাদের মেয়েদের সিঁদুর মুছেছিল, আমরা তাদেরই বোনকে পাঠিয়ে, তাদের শিক্ষা দিয়েছি। ওরা পোশাক খুলে হিন্দুদের মেরেছিল। মোদিজি তাদের শিক্ষা দিতে, তাদের বোনকে বিমানে করে, তাদের ঘরে পাঠিয়েছিল।" এই প্রেক্ষিতে বুধবার জব্বলপুর হাইকোর্টের বিচারপতি অতুল শ্রীধরন এবং বিচারপতি অনুরাধা শুক্লার ডিভিশন বেঞ্চ বুধবার সকালে নির্দেশ দেয়, যে কোনও মূল্য়ে FIR করতে হবে বিজেপির এই মন্ত্রীর বিরুদ্ধে। বৃহস্পতিবার সকালে সবার আগে এই মামলার শুনানি করবে বলেও জানায় জব্বলপুর হাইকোর্ট। বিজেপি নেতার এই মন্তব্য়ের নিন্দা করেছে জাতীয় মহিলা কমিশনও।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola