Trump On Iran Israel War: ২ সপ্তাহের মধ্যে ইরানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার সিদ্ধান্ত নেবেন ট্রাম্প
ABP Ananda Live: ২ সপ্তাহের মধ্যে ইরানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার সিদ্ধান্ত নেবেন ট্রাম্প। ৩ শতাংশ বাড়ল অপরিশোধিত তেলের দাম। ইজরায়েলের হাসপাতালে ক্ষেপণাস্ত্র হানা ইরানের।
আজ কলকাতা হাইকোর্টে চাকরিহারাদের ভাতা সংক্রান্ত মামলার রায়
আজ কলকাতা হাইকোর্টে চাকরিহারাদের ভাতা সংক্রান্ত মামলার রায়। আজ সকাল সাড়ে দশটায় মামলার রায় দেবেন বিচারপতি অমৃতা সিন্হা। সুপ্রিম কোর্টে রিভিউ মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত চাকরিহারা গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীদের মাসিক ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য সরকার। চাকরিহারা গ্রুপ C কর্মীদের ২৫ হাজার ও গ্রুপ D কর্মীদের ২০ হাজার টাকা ভাতা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এরপর এই ভাতা ঘোষণা নিয়ে আদালতের দ্বারস্থ হন ২০১৬ সালে ওয়েটিং লিস্টে থাকা নিজেদের বঞ্চিত বলে দাবি করা চাকরিপ্রার্থীদের একাংশ।
Tags :
Iran WAR Iran Israel News Iran Israel News Israel War Israel Iran War ISRAEL - IRAN WAR Israel Iran War