লকডাউন না চললে আরও মানুষ আক্রান্ত হতেন, মত চিকিৎসক কুণাল সরকারের
ভারতে রাতারাতি আক্রান্ত হয়েছেন ৩৫৫ জন মানুষ। আক্রান্তের সংখ্যা ২৯০০ ছাড়িয়ে গেছে। চিকিৎসক কুণাল সরকার মনে করেন, লকডাউনের ঠিক আগে দেশে বাইরে থেকে ১৫-১৭ লক্ষ মানুষ এসেছেন। তাঁরা গড়ে তিন থেকে চারজনকে সংক্রমিত করলেও, আক্রান্তের সংখ্যাটা বাড়তে থাকবে। তাই লকডাউন চললেও আক্রান্তের হার বেড়েই চলেছে, এই মত ঠিক নয় বলেই মনে করেন তিনি। পাশাপাশি তাঁর মন্তব্য, কতদিন লকডাউন চললে আক্রান্তের হার কমবে, তার কোনও গাণিতিক সমাধান নেই।
Tags :
Cronavirus China Corona In Kolkata Corona In West Bengal Corona Virus Update In ABP Ananda Kunal Sarkar Coronavirus Lockdown Coronavirus Latest News Coronavirus In India Coronavirus LIVE Coronavirus India West Bengal Lockdown India Lockdown