Medicine Shop Strike : অনলাইনে জেরবার! এবার ধর্মঘটের ডাক ওষুধের দোকানদারদের সংগঠনের

Continues below advertisement

নয়া দিল্লি : দেশজুড়ে ধর্মঘট, তাও আবার ওষুধের দোকানের। রবিবার এমনটাই ঘোষণা করেছে দেশের ওষুধের দোকানদার অন্যতম সংগঠন 'অল ইন্ডিয়া অর্গানাইজেশন অব কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট'। অনলাইন ওষুধের বাজারে তাদের পেটে টান পড়ছে, এই অভিযোগ তুলেই সরব হয়েছে সংশ্লিষ্ট সংগঠনটি। ডাক দিয়েছে ধর্মঘটের। ফলত বন্ধ থাকতে পারে দেশের প্রায় সকল ওষুধের দোকানগুলি। কিন্তু কবে রয়েছে এই ধর্মঘট, কী কী দাবি সংশ্লিষ্ট সংগঠনটির?

বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ২০ মে, বুধবার দেশজুড়ে ২৪ ঘণ্টার ধর্মঘটের ডাক দিয়েছে তারা। একগুচ্ছ দাবিকে সামনে রেখেই নেমেছে প্রতিবাদে। অনলাইন ফার্মেসি, অতিরিক্ত ডিসকাউন্ট, কার্যত ছাড় দেওয়া নিয়ে রেষারেষি — এই সকল বিষয়কেই নিজেদের আন্দোলনের মূল কারণ হিসাবে তুলে ধরেছে সংশ্লিষ্ট সংগঠনটি। তবে তাঁদের মূলত দাবি, অনলাইন ফার্মেসি বা ই-ফার্মেসি বাধ সাধা। এছাড়াও, অনলাইন ফার্মেসিগুলির কারণে দেশজুড়ে জাল ওষুধ, ফার্মাসিস্ট ছাড়াই ওষুধ বিক্রি, ওষুধের মান কমার মতো ঘটনা ঘটছে বলেও দাবি সংশ্লিষ্ট সংগঠনের।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram
Continues below advertisement
Sponsored Links by Taboola