Durgapuja: এবার আরও বা়ড়ল দুর্গাপুজোর সরকারি অনুদান
ABP Ananda | 23 Aug 2023 11:31 AM (IST)

এবার আরও বা়ড়ল দুর্গাপুজোর সরকারি অনুদান। পুজো কমিটি পিছু অনুদান ৬০ হাজার টাকা থেকে বেড়ে হল ৭০ হাজার। বিদ্য়ুতের বিল বাবদ পুজো কমিটিগুলিকে দিতে হবে তিনভাগের ১ ভাগ। ঘোষণা করলেন মুখ্য়মন্ত্রী।