টাকার উৎস নিয়ে দিতে পারেননি সন্তোষজনক জবাব, ফের রিয়াকে ডাকতে পারে ইডি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 08 Aug 2020 08:03 PM (IST)

সুশান্ত-মৃত্যুর তদন্তে রিয়ার ভাইকে ফের জিজ্ঞাসাবাদ ইডির। সূত্রের খবর, রিয়াকে ৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পরও সন্তুষ্ট নন ইডির তদন্তকারীরা। তাঁকে ফের জিজ্ঞাসাবাদ করা হবে। সূত্রের খবর, টাকার উৎস নিয়ে সন্তোষজনক উত্তর দিতে পারেননি রিয়া। মুম্বইয়ে মামলা স্থানান্তর নিয়ে রিয়ার দাবির বিরোধিতা করেছে সুশান্তর পরিবার। অন্যদিকে সিবিআই তদন্ত নিয়ে উল্টো সুর মহারাষ্ট্রের। ‘সিবিআই এখনও তদন্তভার নেয়নি, মামলা সুপ্রিম কোর্টে’, মন্তব্য মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রীর।