ED Raid: ইডির স্ক্যানারে লিপস অ্যান্ড বাউন্ডসের কর্মীর ফোন

ইডির স্ক্যানারে লিপস অ্যান্ড বাউন্ডসের কর্মীর ফোন। সিজ করা হয়েছে লিপস অ্যান্ড বাউন্ডসের কর্মী চন্দন বন্দ্যোপাধ্যায়ের মোবাইল। ফোন থেকে কোনও তথ্য কি মুছে ফেলা হয়েছে? কর্মীর ফোনে কি কোনও নির্দেশ পাঠাতেন সুজয়কৃষ্ণ ভদ্র? জানতে ফরেনসিকে পাঠানো হচ্ছে ফোন। সোমবার লিপস অ্যান্ড বাউন্ডসের অফিসে রাতভর তল্লাশির সময় সেখানে উপস্থিত ছিলেন চন্দন বন্দ্যোপাধ্যায়। সেখানে তাঁকে জিজ্ঞাসাবাদও করেন ইডি আধিকারিকরা। এবার সিজ করা হল তাঁর ফোন। অন্যদিকে, অভিযানের সময় উদ্ধার হওয়া হার্ড ডিস্ক থেকে তথ্য উদ্ধার করতে সাইবার বিশেষজ্ঞদের সাহায্য নিচ্ছে ইডি। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola