Sonia Gandhi: ন্যাশনাল হেরাল্ড মামলায় আজ ফের সনিয়া গাঁধীকে তলব ইডির। Bangla News

ন্যাশনাল হেরাল্ড মামলায় আজ ফের সনিয়া গাঁধীকে তলব ইডির। এই ঘটনাকে কেন্দ্র করে বিক্ষোভের আশঙ্কায় দিল্লিতে কংগ্রেসের সদর দফতর নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। ন্যাশনাল হেরাল্ড মামলায় ২১ জুলাই প্রথমবার ইডি-র জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন সনিয়া গান্ধী। সূত্রের খবর, ওইদিন ৩ দফায় ২ ঘণ্টা ২৩ মিনিট ধরে চলে জিজ্ঞাসাবাদ। সনিয়াকে জিজ্ঞাসাবাদ চলাকালীন ইডি দফতরে থাকার অনুমতি দেওয়া হয় প্রিয়ঙ্কা গান্ধীকে।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola