এক ডজন গল্প: একই দিনে রাজীব ছাড়লেন Rajib Banerjee, বহিষ্কৃত Baishali Dalmiya, কটাক্ষ BJP-র

শুভেন্দু অধিকারী (Suvendu Adiakari), লক্ষ্মীরতন শুক্লার (Laxmi Ratan Shukla) পর এবার রাজীব বন্দ্য়োপাধ্যায় (Rajib Banerjee)। বিজেপিতে (BJP) যোগদানের জল্পনা বাড়িয়ে এবার বনমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন ডোমজুরের বিধায়ক রাজীব বন্দ্যোপাধ্যায়। রাজভবন থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন রাজীব বন্দ্যোপাধ্যায় । তিনি বলেন, "আমায় যে যে দফতরের দায়িত্ব দেওয়া হয়েছিল, নিষ্ঠার সঙ্গে সেই দায়িত্ব পালন করার চেষ্টা করেছি। সেচ দফতর থেকে আমাকে সরিয়ে দেওয়া হয়েছিল। আমায় সরিয়ে দেওয়ার পর সৌজন্য আশা করেছিলাম মুখ্যমন্ত্রীর থেকে। ওনার থেকে সতীর্থদের প্রতি আর একটু সৌজন্যের আশা করেছিলাম। কিন্তু উনি কোনও সৌজন্য দেখাননি। আমি মানুষের জন্য কাজ করার চেষ্টা করেছি। বাংলার মানুষের জন্য আমি আমরণ কাজ করে যাব। বিগত এক-দেড় মাস কিছু কথা আমাকে অত্যন্ত আঘাত করেছে, আহত করেছে। আমাকে ব্যক্তিগত আক্রমণ করা হয়েছে। হয়তো এই সিদ্ধান্ত আমি নিতাম না কিন্তু গত এক মাস আমি মানসিকভাবে আঘাত পেয়েছি আমার সতীর্থদের কথায়, তা থেকে আমি এই কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি। আমি কোনওদিন ভাবিনি আমাকে এই কঠিন সিদ্ধান্ত নিতে হবে। দয়া করে আমাকে কেউ ভুল বুঝবেন না।" বৈশালী ডালমিয়াকে (Baishali Dalmiya) বহিষ্কার করল তৃণমূল। কয়েকদিন ধরেই দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন তিনি। তাঁর বিরুদ্ধে মূলত তিনটি অভিযোগ রয়েছে। প্রথমত দলের বিরুদ্ধে প্রকাশ্যে কথা বলা, প্রকাশ্যে মুখ খোলা, দ্বিতীয়ত দলের ভাবমূর্তি চূড়ান্ত ক্ষতি করা এবং তৃণমূলের বিরুদ্ধ গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ। গত কয়েক দিন ধরেই তিনি বেসুরো ছিলেন।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola