এক ঝলকে: রাজ্য জুড়ে কোভিড ভ্যাকসিন নিয়ে ভোগান্তি, হাওড়ায় পরীক্ষা না করেই নেগেটিভ রিপোর্ট

করোনা আক্রান্ত হয়ে মৃত্যু বারুইপুর পূর্বের বিদায়ী বিধায়ক নির্মল মণ্ডলের। রাজ্য জুড়ে কোভিড ভ্যাকসিন নিয়ে ভোগান্তিতে সাধারণ মানুষ। দেগঙ্গায় ভ্যাকসিন নেওয়ার লাইনে দাঁড়িয়ে পুলিশের সঙ্গে বচসা। হাওড়ায় ভোট কাউন্টিং এজেন্টদের করোনা পরীক্ষাকেন্দ্রে বিশৃঙ্খলা। পরীক্ষা না করিয়েই নেগেটিভ রিপোর্ট দেওয়ার অভিযোগ। ঘটনাস্থলে যায় পুলিশ বাহিনী। হাওড়া ডিভিশনের ১০৩টি কোচকে আইসোলেশন ওয়ার্ড করা হল। করোনা রোগীদের জন্য রয়েছে ১৬৫০টি বেড। প্রতিটি কোচে থাকবেন দুজন চিকিৎসক। সবং-এ তৃণমূল নেতার বাড়ির কাছে বিস্ফোরণ।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola