এক ঝলকে: ভোট-নির্ঘণ্টের আগেই প্রার্থীর নাম ঘোষণা মুকুলের, শান্তিনিকেতনে বাম অধ্যাপক-পড়ুয়াদের বিক্ষোভ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 12 Jan 2021 11:35 AM (IST)

বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে ট্রাকের ধাক্কায় বাইক আরোহীর মৃত্যু। ভোটের নির্ঘণ্ট প্রকাশ্যে আসার আগেই উত্তর হাওড়া বিধানসভা কেন্দ্রে প্রার্থীর নাম ঘোষণা করলেন মুকুল রায়। উপাচার্যের অপসারণের দাবিতে শান্তিনিকেতনে বিক্ষোভ দেখালেন বাম ছাত্র সংগঠন ও বাম অধ্যাপক শিক্ষক সংগঠনের সদস্যরা। তাঁদের অভিযোগ, বিশ্বভারতী বিজেপির আখড়ায় পরিণত হয়েছে। সহায়তা কেন্দ্রে হামলার প্রতিবাদে নন্দীগ্রামে মৌন মিছিল করলেন শুভেন্দু অধিকারী। স্বাথ্যসাথী কার্ড প্রত্যাখ্যান করলে লাইসেন্স বাতিল, হাসপাতালগুলিকে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর।