এক ঝলকে: এবার চাকদা ও ইংরেজবাজারে শুভেন্দুর ছবি দিয়ে 'দাদার অনুগামী' পোস্টার, সঙ্গে আরও খবর

কৃষ্ণনগরের পর এবার চাকদায় শুভেন্দুর ছবি দিয়ে 'দাদার অনুগামী' পোস্টার। দলকে কালিমালিপ্ত করতে বিজেপির চক্রান্ত, দাবি তৃণমূলের। ওরাই বিভ্রান্তি ছড়াচ্ছে পাল্টা গেরুয়া শিবির। ইংরেজবাজারেও শুভেন্দু অধিকারীর ছবি দিয়ে আমরা 'দাদার অনুগামী'রা লেখা পোস্টার। সেখানে নাম রয়েছে প্রাক্তন যুব তৃণমূল নেতার। সূত্রের খবর, তাকে সম্মান জানাতেই এই প্রচার। এই নিয়ে শুরু তৃণমূল-বিজেপি চাপানউতোর। জমিতে ঘাস কাটতে গিয়ে বোমা ফেটে গুরুতর আহত এক ব্যক্তি। মালদার বৈষ্ণবনগরের ঘটনা। ঘটনাস্থল থেকে বেশ কিছু বোমা উদ্ধার পুলিশের। দক্ষিণ দিনাজপুরের তপনে উদ্ধার একই পরিবারের পাঁচ জনের মৃতদেহ। পরিবারকে খুন করে আত্মঘাতী? উঠছে প্রশ্ন। চিনা পণ্য বর্জন করে আত্মনির্ভর ভারত গড়ার বার্তা। হুগলির সিঙ্গুরে মাটির প্রদীপ বিলি করল বিজেপি। যদিও গেরুয়া শিবিরের এই কর্মসূচিকে তীব্র কটাক্ষ করেছে তৃণমূল। হুগলির ভদ্রেশ্বরে পথ দুর্ঘটনায় তরুণ ফুটবলারের মৃত্যু। পরিবারের দাবি, লকডাউনের প্রভাবে খেলা বন্ধ থাকায় সবজি বিক্রির ব্যবসা শুরু করেছিলেন ওই তরুণ। সেই সবজি আনতে গিয়েই এই দুর্ঘটনা ঘটেছে।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola