Top District News ABP Ananda: বাল্মীকির আগেই কৃত্তিবাস! জয় শ্রী রাম নিয়ে আজব ব্যাখ্যা অর্জুন সিংহের, দেখুন এক ঝলকে

বিধায়ক পদ ছেড়েই বর্ধমান পূর্বের সাংসদ সুনীল মণ্ডলের বাড়িতে গেলেন শুভেন্দু। সাংসদের বাড়িতে উপস্থিত ছিলেন জিতেন্দ্র তিওয়ারি, কালনার বিধায়কও। উপস্থিত ছিলেন একাধিক বিক্ষুব্ধ নেতা। কাঁকসায় শুভেন্দু, সুনীলের ছবি দিয়ে পোস্টার। শুভেন্দুর ইস্তফার দিনই জিতেন্দ্র তিওয়ারিকে ফোন মমতার। ১৮ ডিসেম্বর বৈঠকে বসবেন, দাবি পাণ্ডবেশ্বরের বিধায়কের।

দল থেকে ইস্তফা দিলেন দাঁতনের শুভেন্দু ঘনিষ্ঠ নেতা। পূর্ব মেদিনীপুরে 'দাদার অনুগামী'দের পার্টি অফিসে বিজেপির পতাকা। শনিবার মেদিনীপুরে অমিত শাহের সভা থেকে শুভেন্দুর সঙ্গেই বিজেপিতে যোগ দিতে পারেন ব্যারাকপুরের তৃণমূল বিধায়ক শীলভদ্র দত্ত। বাল্মীকির আগেই রামায়ণ লিখেছিলেন কৃত্তিবাস, আজব মন্তব্য অর্জুনের। তৃণমূল নীতিভ্রষ্ট, এই অভিযোগে দল ছাড়লেন নদিয়ার হরিণঘাটার তৃণমূল বিধায়কের খুড়তুতো ভাই। এবার বিদ্রোহী ডায়মন্ড হারবারের তৃণমূল বিধায়ক দীপক হালদার। চিতাবাঘ পিটিয়ে মারার অভিযোগ ঘিরে চাঞ্চল্য শিলিগুড়ির রাঙ্গাপানি এলাকায়। দল থেকে পদত্যাগ করলেন গুসকরা পুরসভার বিদায়ী কাউন্সিলার নিত্যানন্দ চট্টোপাধ্যায়। শুভেন্দু যা বলবেন তাই করব, জানালেন নিত্যানন্দ।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola