Kalyan Banerjee | 'Election Commission-এর নির্দেশ সম্পূর্ণ ভাবে অবৈধ', বললেন কল্যাণ

ABP Ananda  |  19 Sep 2026 04:16 PM (IST)

কলকাতা :


রইল না মমতার হাতেও, তৃণমূলের আদি প্রতীক পেল না ঋতব্রত শিবিরও। রাজ্যে উপনির্বাচনের আগে তৃণমূলের প্রতীক-সংঘাতে নয়া মোড়। টানটান স্নায়ুযুদ্ধের শেষে বৃহস্পতিবার রাতে নির্বাচন কমিশন আনুষ্ঠানিক ভাবে জানিয়ে দিল, তৃণমূলের 'জোড়াফুল' প্রতীক আপাতত ফ্রিজ করা হল। আগামী ৬ অক্টোবর রাজ্যের দুই বিধানসভা কেন্দ্র — নন্দীগ্রাম ও রেজিনগরে উপনির্বাচন। সব পক্ষই তার জন্য প্রার্থীর নাম ঘোষণা করেছে। মনোনয়নও জমা দিয়েছে। কিন্তু সব পক্ষ যখন নির্বাচনী প্রচারকাজে ব্যস্ত। তৃণমূলের দুই গোষ্ঠী জর্জরিত প্রতীক-টানাপোড়েনে। এই আবহেই বৃহস্পতিবার কমিশন জানিয়ে দিল, আপাতত কোনও পক্ষকেই আসল তৃণমূল হিসাবে স্বীকৃতি দেওয়া হচ্ছে না। ‘সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস’  নামটিও আপাতত কোনও পক্ষই ব্যবহার করতে পারবে না। দুই শিবিরকে নিজেদের জন্য আলাদা নাম বেছে নিতে হবে। চাইলে সেই নামের সঙ্গে ‘সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস’-এর সম্পর্কের উল্লেখ রাখা যাবে। পাশাপাশি,   ব্য়বহার করা যাবে না 'জোড়াফুল' প্রতীক। দুই পক্ষকেই উপনির্বাচনের জন্য কমিশনের সংরক্ষিত প্রতীকের তালিকা থেকে আলাদা আলাদা প্রতীক বেছে নিতে হবে। এই মর্মে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে পরে।


এই বিকল্প নাম ও প্রতীক জমা দেওয়ার জন্য দুই শিবিরকে শুক্রবার সকাল ১১টা পর্যন্ত সময় দিয়েছিল নির্বাচন কমিশন। সূত্রের খবর, সেই নির্ধারিত সময়ের আগেই বিকল্প নাম এবং প্রতীক নিয়ে প্রস্তাব জমা দিয়েছে ২ তৃণমূল। ইতিমধ্যেই ইমেল মারফৎ কমিশনকে নিজেদের প্রস্তাব জমা দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। এদিকে আজ সকালে বিকল্প নাম ও প্রতীক নিয়ে জাতীয় কর্মসমিতির জুম বৈঠকে আলোচনা করে ঋতব্রত  শিবির। আলোচনার পর নাম ও প্রতীক নিয়ে নিজেদের সিদ্ধান্ত নির্বাচন কমিশনকে জানিয়ে দিয়েছে তাঁরা। সূত্রের খবর, ২টি বিকল্প নাম জমা দিয়েছে 'ঋতব্রত তৃণমূল'। প্রথম বিকল্প নাম 'জাতীয়তাবাদী তৃণমূল কংগ্রেস'। দ্বিতীয় বিকল্প নাম 'গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস'।


অন্যদিকে কালীঘাট তৃণমূলের প্রস্তাবিত তিন নামেই যুক্ত রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম। সূত্রের খবর, তিনটি বিকল্প নামের মধ্যে একটি 'মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস'। দ্বিতীয় নাম 'সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস মমতা'। তৃতীয় নাম 'তৃণমূল মমতা কংগ্রেস'।


নাম-প্রতীকে কমিশনের সায়


দুপুরের দিকে ঋতব্রত শিবির ও মমতার শিবিরের প্রস্তাবিত নাম ও প্রতীকে সিলমোহর দেয় নির্বাচন কমিশন। নয়াদিল্লি সূত্রে জানা গিয়েছে, 'মমতা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস' নাম পেল 'কালীঘাট তৃণমূল'। প্রতীক হিসাবে তাঁরা পেল 'ফুটবল খেলোয়াড়'। অন্যদিকে, 'গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস' নাম পেল 'ঋতব্রত তৃণমূল'। তাঁদের প্রতীক চিহ্ন 'খাম'।


কমিশনের অন্তর্বর্তী নির্দেশের বিরুদ্ধে মমতা


নির্বাচন কমিশনের অন্তর্বর্তী নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার শিবিরকে সদ্যই নতুন নাম ও প্রতীক দিয়েছে কমিশন। পাশাপাশি, 'ফ্রিজ' করে দেওয়া হয়েছে জোড়াফুল প্রতীক। এবার সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হলেন মমতা।

Continues below advertisement
  • হোম
  • ভিডিও
  • খবর
  • Kalyan Banerjee | 'Election Commission-এর নির্দেশ সম্পূর্ণ ভাবে অবৈধ', বললেন কল্যাণ

TRENDING VIDEOS

Breaking News : Lucknow में अरशद नाम के युवक ने अपनी मां समेत 4 बहनों की हत्या की1 Year ago

Sambhal News : जुमे की नमाज से पहले छावनी बना संभल...चप्पे-चप्पे पर नजर | Breaking News2 Year ago

Badrinath Dham Kapaat: आज से खुले बद्रीनाथ धाम के कपाट, दर्शन के लिए उमड़े श्रद्धालु | Uttarakhand2 Year ago

UP Politics: लोकसभा चुनाव में सपा-कांग्रेस का यूपी में क्या होगा, मंत्री Narendra Kashyap ने बताया2 Year ago

Continues below advertisement
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন