গুলি করে হাতি খুন, কেরলের স্মৃতি উস্কে শিরোনামে এবার ওড়িশাও
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 19 Jun 2020 03:57 PM (IST)

কেরলের পর এবার ওড়িশার জঙ্গলে মিলল গুলিবিদ্ধ হাতির মৃতদেহ। মুন্দেশওয়ার রিজার্ভ ফরেস্টের মধ্যপুর রেঞ্জে হাতির মৃতদেহ উদ্ধার হয়। ডিভিশনাল ফরেস্ট অফিসার জানিয়েছেন, মৃত হাতির দাঁত অক্ষত রয়েছে। নেপথ্যে চোরাশিকারিরা রয়েছে বলে অনুমান বন দফতরের।