Fake Medicine News: ক্যানসারের ওষুধও জাল? বর্ধমানে জালে পান্ডা | ABP Ananda LIVE

ABP Ananda LIVE: ক্যানসারের ওষুধও জাল? বর্ধমানে জালে পান্ডা । বর্ধমান থেকে গ্রেফতার ‘ওয়ান্টেড’ জাল ক্যানসার ওষুধের কারবারী । দিল্লি ক্রাইম ব্রাঞ্চের হাতে গ্রেফতার সাবির আলম নামে ওই ব্যক্তি । তিন বছর ধরে পালিয়ে বেড়াচ্ছিল সাবির আলম । হরিয়ানার পানিপতে জাল ক্যানসারের ওষুধ চক্রের সন্ধান মেলে ২০২২-এ  । জাল ওষুধ-সহ চার জনকে গ্রেফতার করে দিল্লি ক্রাইম ব্রাঞ্চ । পরে গ্রেফতার হয় আরও বেশ কয়েক জনসোনিপতের গোডাউন থেকে উদ্ধার হয় বিপুল জাল ওষুধ ।  ধৃতদের জিজ্ঞাসাবাদে সাবিরের সূত্র মেলে । তার পর থেকেই ফেরার ছিল সাবির, অবশেষ গ্রেফতার 

আরও খবর...

বরানগরে প্রোমোটিং বিবাদে তৃণমূল 'বনাম' তৃণমূল। কল রেকর্ডিং প্রকাশ্যে এনে অভিযোগ বিজেপি কাউন্সিলর সজল ঘোষের। 'এলাকায় প্রোমোটিং নিয়ে INTTUC নেতা ও যুব তৃণমূলকর্মীর বিবাদ। INTTUC নেতা ও যুব তৃণমূলকর্মী দু'জনই তোলাবাজ। কে কত ক্ষীর খাবে সেই নিয়ে INTTUC নেতা ও যুব তৃণমূলকর্মীর বিবাদ', ২ জনের কথোপকথনের অডিও প্রকাশ করে দাবি বিজেপি নেতা সজল ঘোষের। 'INTTUC নেতা শঙ্কর রাউতের সঙ্গে কথোপকথনের অডিও', কল রেকর্ডিংয়ের সত্যতা স্বীকার যুব তৃণমূলকর্মী রাহুল জানার। এলাকার লোকেদের ভয় দেখান INTTUC নেতা, অভিযোগ যুব তৃণমূলকর্মীর । মন্তব্যে নারাজ অভিযুক্ত INTTUC নেতা শঙ্কর রাউত 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola