FASTag: আজ মাঝরাত থেকেই বিভিন্ন টোল প্লাজায় বাধ্যতামূলকভাবে চালু ফাস্ট ট্যাগ পদ্ধতি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 15 Feb 2021 09:21 PM (IST)

আজ মাঝরাত থেকেই বিভিন্ন টোল প্লাজায় বাধ্যতামূলকভাবে চালু হচ্ছে ফাস্ট ট্যাগ পদ্ধতি। এর আগে একাধিকবার ডেডলাইনের মেয়াদ বাড়ানো হয়েছে। আজ মাঝরাত থেকেই টোল প্লাজায় ফাস্ট ট্যাগ স্টিকার ছাড়া দ্বিগুণ টোল গুনতে হবে। একের পর এক ডেডলাইনের মেয়াদ বৃদ্ধি। শেষে সোমবার মাঝরাত থেকেই বিভিন্ন টোলপ্লাজায় বাধ্যতামূলকভাবে চালু হচ্ছে ফাস্ট ট্যাগ পদ্ধতি।