ফটাফট: রাজ্যবাসীকে বিনামূল্যে ভ্যাকসিন পৌঁছাতে চায় সরকার, ১৬ জানুয়ারি থেকে শুরু করোনার টিকাকরণ

রাজ্যবাসীকে বিনামূল্যে ভ্যাকসিন পৌঁছে দিতে চায় রাজ্য। জেলার পুলিশ ও স্বাস্থ্য কর্তাদের লেখা মুখ্য়মন্ত্রীর চিঠিতে উল্লেখ। করোনা যোদ্ধাদের কুর্ণিশ মমতার। ১৬ জানুয়ারি থেকে শুরু করোনার টিকাকরণ। শুরুতে তিন কোটি স্বাস্থ্যকর্মী, করোনা যোদ্ধাকে ভ্য়াকসিন দেওয়া হবে। পরের ধাপে দেওয়া হবে ২৭ কোটি ডোজ। করোনার থাবার প্রায় এক বছর পর অবশেষএ দেশে শুরু হচ্ছে করোনার ভ্যাকসিনেশন। প্রথম দুদফায় ৩০ কোটিকে ভ্যাকসিন দেওয়া হলেও কেউ চাইলেই নিজে থেকে ভ্যাকসিন নিতে পারবেন না। এমনটাই খবর কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক সূত্রে। করোনার পাশাপাশি বাড়ছে বার্ড ফ্লু আতঙ্ক। সংক্রমণ রুখতে দিল্লিতে মুরগির আমদানি নিষিদ্ধ করেছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। ডায়মন্ডহারবারে কনভয় হামলার পর বর্ধমানে রোড শো করে শক্তি প্রদর্শন জে পি নাড্ডার (J P Nadda)। কাটোয়া থেকে ফিরে ক্লক টাওয়ার থেকে কার্জন গেট পর্যন্ত র‌্যালি। গুরুত্ব দিতে নারাজ তৃণমূল (TMC)।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola