ফটাফট: 'কোনও দলে নেই, যেতেও চাই না', বলছেন অমিত শাহকে ভোজ খাওয়ানো বিভীষণ হাঁসদা, সঙ্গে আরও খবর

অমিত শাহ ফিরতেই শক্তিবৃদ্ধি তৃণমূলের। বিজেপি ছেড়ে শাসক দলে মহিলা মোর্চার প্রাক্তন সভানেত্রী। কংগ্রেস ছেড়ে শাসক দলে বাদুড়িয়ার বিধায়ক। কিছু এসে যায় না প্রতিক্রিয়া অধীরের। অমিত শাহের মধ্যাহ্ন ভোজের দু'দিনের মধ্যেই বাঁকুড়ায় বিভীষণ হাঁসদার বাড়িতে তৃণমূল নেতৃত্ব। পরিবারের হাতে তুলে দেওয়া হল চাল-ডাল ও কিছু আর্থিক সাহায্য। ভয় পেয়ে পদক্ষেপ, দাবি বিজেপির। রাজনৈতিক পদক্ষেপ না দেখিয়ে আদিবাসী পরিবারকে সাহায্য করতে পারতেন অমিত শাহ, পাল্টা তৃণমূল। কোনও দলের সঙ্গে যুক্ত নই। ভবিষ্যতেও হতে চাই না। রাজনৈতিক তরজার মধ্যে দাবি, বিভীষণ হাঁসদার। এসএসকেএম হাসপাতালে পুলিশের অমানবিকতার অভিযোগ। ক্যান্সার আক্রান্ত রোগী গাড়িতে থাকাকালীন কাঁটা লাগিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। পাইকারি বাজারে আলু-পেঁয়াজের মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণে ইবি-র অভিযান।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola