ফটাফট: কেক খাইয়ে, প্রণাম করে আডবাণীকে জন্মদিনের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর, সঙ্গে আরও খবর

আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে সবচেয়ে বেশি ভোট পেয়েছি। সবার জন্য কাজ করব। 'আমি সবার প্রেসিডেন্ট', বললেন জো বাইডেন। ক্ষমতায় এসে কোভিড নিয়ন্ত্রণ, বর্ণবৈষম্য রোধে জোর। জানিয়েছেন বাইডেন। ট্যুইটে শুভেচ্ছা মোদিরও। এইচওয়ানবি ভিসাতে ভারতীয়দের স্বস্তির ইঙ্গিত দিলেন জো বাইডেন। দুর্নীতি আর তৃণমূল সমার্থক। দু'টোকে আলাদা করা কঠিন। দুর্নীতি প্রসঙ্গে রাজ্যের শাসক দলকে কটাক্ষ দিলীপ ঘোষের। বিজেপি রাজ্য সভাপতি ওই দলের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত ব্যক্তি। পাল্টা কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ৯৩-তে পা দিলেন প্রবীণ রাজনীতিবিদ লালকৃষ্ণ আডবাণী। তাঁর বাড়িতে গিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি, অমিত শাহ ও জেপি নাড্ডা। প্রণাম করার পাশাপাশি তাঁকে কেক খাইয়ে দেন প্রধানমন্ত্রী।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola