✕
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন

ফটাফট: বাঁকুড়ায় অমিত শাহ, হোয়াইট হাউসের পথে বাইডেন, আরও খবর

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ  |  05 Nov 2020 01:39 PM (IST)
ABP News
হোয়াইট হাউসের আরও কাছে বাইডেন। ইতিমধ্যেই বাইডেনের দখলে ২৬৪ ইলেক্টরাল ভোট। ট্রাম্পের দখলে ২১৪ ইলেক্টরাল ভোট। হোয়াইট হাউস দখলে ম্যাজিক ফিগার ২৭০। ট্রাম্পের থেকে ছিনিয়ে নিলেন মিশিগান, উইসকনসিন। পিছিয়ে পড়ে কারচুপির অভিযোগে সরব ট্রাম্প। কারচুপির অভিযোগে আইনি পথে রিপাবলিকানরা উইসকনসিনেও পুনর্গণনার দাবি ট্রাম্পের। মার্কিন ভোট ইতিহাসে রেকর্ড বাইডেনের। ভোট প্রাপ্তিতে ছাপিয়ে গেলেন ওবামাকে। পেয়েছেন ৭ কোটির বেশি অর্থাৎ ৫০% পপুলার ভোট।


দুদিনের বঙ্গ সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁকে স্বাগত বিমান বন্দরের বাইরে বিজেপি কর্মী সমর্থদের ভিড়। রাজ্যে একদিনে রেকর্ড সংখ্যক মানুষ করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠলেন। একদিনে আক্রান্তের সংখ্যাও ফের একবার চার হাজারের কাছাকাছি। বুধবার রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৯৮৭ জন। মঙ্গলবার সংখ্যাটা ছিল ৩ হাজার ৯৮১। সোমবার ৩ হাজার ৯৫৭ জন। রবিবার ৩ হাজার ৯৮৭। শনিবার ৩ হাজার ৯৯৩। শুক্রবার ৩ হাজার ৯৭৯।



অফিস টাইমে হাওড়া-শিয়ালদায় প্রায় ২০০ লোকাল ট্রেন চালাতে চায় রেল। নবান্নে রাজ্যের বৈঠকে সিদ্ধান্ত। করোনামুক্ত হলেন রাজ্যের শ্রম প্রতিমন্ত্রী নির্মল মাঝি। কিন্তু হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার সময়ই ভেসে গেলেন সংবর্ধনায়। তবে অসংখ্য অনুগামীদের ভিড়ে কোভিড ওয়ার্ডের বাইরেই শিকেয় উঠল দূরত্ববিধি! আমি ডাকিনি, আমাকে ভালবাসে, তাই এসেছে, সাফাই রাজ্যের শ্রম প্রতিমন্ত্রীর।
  • হোম
  • ভিডিও
  • খবর
  • ফটাফট: বাঁকুড়ায় অমিত শাহ, হোয়াইট হাউসের পথে বাইডেন, আরও খবর

TRENDING VIDEOS

"মোদিজির কথায় ডবল ইঞ্জিন মুখ্যমন্ত্রীর কথায় ট্রিপল ইঞ্জিন", কী বললেন মুখ্যমন্ত্রী?1 Day ago

কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ1 Day ago

"দেশের মানুষ এই অরাজকতাকে স্বীকার করবে না", মন্তব্য যোগী আদিত্যনাথের1 Day ago

"পুজোর আগে ১১ হাজার পুলিশের চাকরি", প্রতিক্রিয়া মুখ্যমন্ত্রীর1 Day ago

About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.