ফটাফট: রাজ্যে করোনায় মৃত আরও ৬, কলকাতা-বাগডোগড়া থেকে শুরু ঘরোয়া বিমান পরিষেবা

রাজ্যে করোনা আক্রান্ত হয়ে মৃত আরও ৬ জন। দেশেও বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। আক্রান্তের সংখ্যা বেড়ে প্রায় লক্ষাধিক। অন্যদিকে আজ কলকাতা ও বাগডোগড়া থেকে চালু হল ঘরোয়া বিমান পরিষেবা। ভিন রাজ্য থেকে পরিযায়ী শ্রমিকদের ট্রেন রাজ্যে আসা নিয়ে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। রেলের ভুমিকায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপের দাবি তাঁর। এই বিষয় নিয়ে শুরু রাজনৈতিক তরজা। অব্যবস্থার অভিযোগ দিলীপ ঘোষের। শহরে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে যান-পরিষেবা। ২ মাস পর রাস্তায় নামল অটো।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola