ফটাফট: জঙ্গি সন্দেহে ধৃতদের দিল্লিতে মুখোমুখি বসিয়ে জেরা এনআইএ-র, সঙ্গে অন্য খবর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 24 Sep 2020 09:34 AM (IST)

ড্রাগ-তদন্তে এবার দীপিকা পাডুকোনকে ডেকে পাঠাল এনসিবি। শুক্রবার সকাল সাড়ে ১০ টায় হাজিরার নির্দেশ। দীপিকা ছাড়াও সারা আলি খান, শ্রদ্ধা কপূর, রকুলপ্রীত সিংকে তলব। অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ পায়েল ঘোষের। জঙ্গি সন্দেহে ধৃতদের দিল্লিতে মুখোমুখি বসিয়ে জেরা এনআইএ-র। তানিয়া পরভিনের তদন্ত সূত্রে এবার বেঙ্গালুরু পৌঁছাল এনআইএ। রাজ্যসভায় পাস শ্রম সংস্কার বিল। রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে উদ্বিগ্ন দিলীপ ঘোষ চিঠি দিলেন অমিত শাহকে। রাজ্যে একদিনে করোনা আক্রান্ত ৩,১৮৯।