লকডাউন অমান্যকারীকে ধরতে গিয়েছিলেন, মহিলা সিভিক ভলান্টিয়ারের পায়ের উপর দিয়ে চলে গেল স্কুটার

দমদম থানার নাগেরবাজার এলাকায় লকডাউন অমান্যকারীকে আটকাতে গিয়ে আহত মহিলা সিভিক ভলান্টিয়ার। আজ সকাল ৯ :৩০ টা নাগাদ নাগেরবাজার মোড়ে এক স্কুটার চালককে আটকাতে গিয়ে এই ঘটনা ঘটে। পুলিশ সূত্রে খবর অভিযুক্ত ব্যাক্তি স্কুটার করে বাঙ্গুর অ্যাভিনিউয়ের দিকে যাচ্ছিলেন। তাঁকে আটকাতে যান ওই মহিলা সিভিক ভলান্টিয়ার। অভিযোগ তখন তাঁর পায়ের উপর দিয়ে স্কুটার চালিয়ে দেন ওই ব্যাক্তি। দমদম থানার পুলিশ স্কুটার চালককে গ্রেফতার করেছে। প্রাথমিক শুশ্রূষা করা হয়েছে সিভিক ভলান্টিয়ারকে। নাগেরবাজারে লকডাউন অমান্য করে লাইসেন্স ছাড়া গাড়ি নিয়ে বেরোনোর অভিযোগে এক যুবককে কান ধরে অথবা করে পুলিশ।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola