সিইএসসি-র পাটুলি সাবস্টেশনে আগুন

সার্ভে পার্ক থানার অন্তর্গত সিইএসসির পাটুলি সাবস্টেশনে আগুন। ঘটনাস্থলে যায় দমকলের চারটি ইঞ্জিন। আগুন নিয়ন্ত্রণে এলেও বাঘাযতীন, পাটুলি, নিউ গড়িয়া, পূর্ব যাদবপুর, গড়ফা সহ বিস্তীর্ণ এলাকা বিদ্যুৎহীন। কখন পরিস্থিতি স্বাভাবিক হবে তা এখনও স্পষ্ট নয়। খবর পেয়ে ঘটনাস্থলে যান মন্ত্রী অরূপ বিশ্বাস। সিইএসসির তরফে জানানো হয়েছে, দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola